Skip to main content

স্ত্রীর শেষ বিদায়ে কেন এলেন না? অবশেষে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী

অভিনেতা জাহের আলভী এবং তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা

 

স্ত্রী ইকরাকে শেষবার কেন দেখতে এলেন না? মুখ খুললেন আলভী

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ রোববার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহের ভালুকাতে দাফন সম্পন্ন হয়। স্ত্রীর শেষ বিদায়ের মুহূর্তেও তাকে দেখতে আসেননি অভিনেতা―যা নিয়ে সমালোচনা ও চর্চার মুখে পড়েছেন আলভী।

এবার এ ব্যাপারে মুখ খুললেন ছোটপর্দার আলভী। সোমবার (২ মার্চ) সন্ধ্যার পর সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রায় ত্রিশ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে স্ত্রী ইকরার আত্মহত্যার ব্যাপারে নেটিজেনদের মধ্যে সৃষ্ট নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

আলভী তার ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন।’ এরপর সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, গল্পের একটা পাতা পড়েই বিচার করতেছেন, গল্পের একটি পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলতেছেন। কিন্তু পাতার এক পাশ পড়বেন, অন্যপাশ পড়বেন না; তা হয় না।

অভিনেতা বলেন, আমি আসলে সবকিছু গুছিয়ে বলার মতো পরিস্থিতিতে নেই। আপনাদের কয়েকটি প্রশ্নের জবাব দেয়ার জন্যই ভিডিওটি করছি। তারপর তিনি বলেন, আপনাদের শেষ প্রশ্ন থেকেই আমি শুরু করছি। আপনারা বলছেন, যে মানুষটি ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল- তার মুখটা শেষবারের মতো দেখতেও আসলাম না! আপনাদের এই যে প্রশ্ন, আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রেখেছেন? হ্যাঁ? আমি দেশে আসার পরই আমার ওপর মব তৈরি হবে, আমি দেশে আসা মাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন, আমার ফোনে এ ধরনের এত এত থ্রেটস। আমি আপনাদের বলে বোঝাতে পারব না।

এ ব্যাপারে আলভী বলেন, আমার কাছে এমন তথ্যও রয়েছে যে, আমি দেশে আসলে বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি আসা মাত্রই আমাকে তারা মেরে ফেলবে। পুলিশ ধরে নিলে ঠিক আছে, আমি সেটা আইনিভাবে মোকাবিলা করব। কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের মায়ের কাছে চলে যাই, তাহলে রিজিকের কী হবে? আপনারা কি চান, রিজিক তার বাবাকেও হারিয়ে ফেলুক? এই ছেলেটার দোষ কী? সে কীভাবে বড় হবে? মাও থাকবে না, বাবাও থাকবে না- আপনারা এটা চান? ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই।

তিনি আরও বলেন, ১৬ বছর ইকরার সঙ্গে সংসার করছি। একটা মানুষ যদি তার শত্রুর সঙ্গেও ১৬ বছর সংসার করে, এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তাকে দেখার জন্য ছটফট করে। আর সে তো আমার বউ ছিল, ভালোবেসে বিয়ে করছি আমরা। সে মারা গেছে, শেষ বারের মতো আমি তার চেহারা দেখব না?

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসয় আত্মহত্যা করেন ইকরা। ওই সময় আলভী নাটকের শুটিংয়ে নেপাল ছিলেন। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভী।

আরও পড়ুন - অভিনেতা জাহের আলভীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এদিকে অভিনেতার স্ত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই আলভীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে ইকরার পরিবার অভিযোগ করেন, আলভী অন্য একজন অভিনেত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই ইকরার সঙ্গে দাম্পত্য কলহের শুরু। এ কারণেই আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। পরে এ ঘটনায় ইকরার পরিবার আলভী ও তার মা-সহ কয়েকজনের নামে মামলা করেন থানায়।

আরও পড়ুন - ঢাকা-ওয়াশিংটন গোপন চুক্তির ফাঁস


আপনার লেখা গল্প লিখে পাঠান অথবা নিউজ পাঠান আমাদের জার্নালে - জার্নাল লিংক


All Rights Reserved GenZ frontier

Comments

Popular posts from this blog

The Future of Work: How to Automate Tasks Using Autonomous AI Agents

Autonomous AI Agents 2026 – Future of Work & AI Task Automation Guide   Manus AI Complete Guide 2026: Autonomous Agents Explained | GenZ Frontier Manus AI Complete Guide 2026: Autonomous Agents Explained By GenZ Frontier | May 4, 2026 | Tech Trend & Tutorial Table of Contents Introduction: Your AI Superpower What Exactly Are Autonomous AI Agents? How to Automate Tasks: A Practical Guide Leading Autonomous AI Agent Platforms in 2026 Frequently Asked Questions (FAQ) AI Tools for Students Explore Our Web Tools Remember when AI was just a chatbot? Well, in 2026, it's grown up. We're not just talking about AI that answers questions; we're talking about AI that does things. AI t...