Skip to main content

ইউনূস সরকারের ১৪ মাসে ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা

 

ইউনূস সরকারের ১৪ মাসে ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডে সাত বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে ২ লাখ ৬০ হাজার ২৫৭ কোটি টাকা।


অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ ডেবট বা ঋণ বুলেটিন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশি-বিদেশি মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৪৪ কোটি টাকা।

আরও পড়ুন 👉 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

অর্থনীতিবিদরা বলছেন, অন্তবর্তীকালীন সরকার মেগা প্রকল্প থেকে সরে আসার পাশাপাশি সামগ্রিকভাবে উন্নয়ন ব্যয় ব্যাপকভাবে কমালেও ঋণনির্ভরতা কমাতে পারেনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করতে না পারা এবং আগের ঋণ পরিশোধের চাপের পাশাপাশি—পরিচালন ব্যয়ে লাগাম টানতে না পারায় ঋণ বাড়াতে হয়েছে।


বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "অন্তবর্তীকালীন সরকারের সময়ে ঋণ বৃদ্ধির মৌলিক কারণ হলো রাজস্ব আহরণ অনেক কমে যাওয়া। ফলে ঋণ না নিয়ে সরকার চালানোই কঠিন ছিল। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা ও পরবর্তীতে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে গত অর্থবছর রাজস্ব আহরণ কম হয়েছে। ফলে সরকারের আর্থিক পরিসর সংকুচিত হয়েছে।"


বাড়ছে ঋণের বোঝা


২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ২ লাখ কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্ট আগের সরকারের পতনের আগে, ওই বছরের ৩০ জুন পর্যন্ত মোট ঋণ দাঁড়িয়েছিল ১৮ লাখ ৮৮ হাজার ৭৮৭ কোটি টাকা।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ঋণ গ্রহণের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত হলে ঋণের পরিমাণ আরও বাড়তে পারে।


হাসিনা সরকারের ক্ষমতাচ্যূত হওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত ডেবট বুলেটিনে দেশের মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৩২ হাজার ২৮২ কোটি টাকা উল্লেখ ছিল। পরবর্তীতে বৈদেশিক ঋণকে নতুন বিনিময় হারে রূপান্তর করার কারণে এর পরিমাণ ৫৬ হাজার ৫০৫ কোটি টাকা বেড়েছে।


সরকারের ঋণ পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, অন্তবর্তীকালীন সরকার অভ্যন্তরীণ ঋণের চেয়ে বৈদেশিক উৎস থেকে বেশি ঋণ নিয়েছে। এই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–আইএমএফ এর ঋণের কিস্তি পাওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগীর থেকে বাজেট সহায়তা নিয়েছে। গত অর্থবছর সরকার ৩৪৪ কোটি ডলার বাজেট সহায়তা নিয়েছে, আগের অর্থবছর এর পরিমাণ ছিল ২০০ কোটি ডলার। ফলে ১৪ মাসে বৈদেশিক উৎস থেকে ঋণের পরিমাণ ৮ লাখ ১২ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৯ লাখ ৫১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

আরও পড়ুন 👉 জেনারেল ওয়াকার-উজ-জামান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: একটি বিশেষ প্রতিবেদন

অন্যদিকে, আগের সরকারের পতনের এক মাস আগে যেখানে অভ্যন্তরীণ ঋণ ছিল ১০ লাখ ৭৬ হাজার কোটি টাকা, তা গত সেপ্টেম্বর নাগাদ বেড়ে হয়েছে ১১ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

Comments

Popular posts from this blog

Digital Marketing শিখে ক্যারিয়ার গড়ার পূর্ণাঙ্গ গাইড ২০২৬ - GenZ Frontier

  ডিজিটাল মার্কেটিং: বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং স্কিল। Digital Marketing: Beginner থেকে Expert হওয়ার সম্পূর্ণ গাইড Digital Marketing কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ বর্তমান সময়কে অনেক বিশেষজ্ঞ digital economy এর যুগ বলে থাকেন। আজকের পৃথিবীতে প্রায় সব ব্যবসা, কোম্পানি এবং service provider তাদের পণ্য বা সেবা অনলাইনে প্রচার করার চেষ্টা করছে। কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সময় ইন্টারনেটে ব্যয় করে। মানুষ পণ্য কেনার আগে Google এ সার্চ করে, Facebook বা Instagram এ বিজ্ঞাপন দেখে এবং YouTube review দেখে সিদ্ধান্ত নেয়। এই কারণেই Digital Marketing বর্তমানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ skill গুলোর একটি হয়ে উঠেছে। Digital Marketing মূলত এমন একটি marketing strategy যেখানে internet এবং digital platform ব্যবহার করে কোনো product বা service প্রচার করা হয়। এর মধ্যে website marketing, social media marketing, search engine optimization, email marketing এবং online advertising অন্তর্ভুক্ত থাকে। Digital marketing এর মাধ্যমে একটি ছোট business থেকেও বিশ্বব্যাপী audience পাওয়া সম্ভব। উদাহরণ হিস...

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৬: তারুণ্যের বিপ্লব বনাম পারিবারিক ঐতিহ্য — কে হবেন আগামীর নগরপিতা?

  Asif Mahmud Sajib Bhuiyan and Ishraq Hossain ahead of the Dhaka                       South City Corporation 2026 mayoral election. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৬: তারুণ্যের বিপ্লব বনাম পারিবারিক ঐতিহ্য – কে হবেন আগামীর নগরপিতা? ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | জেন জি ফ্রন্টিয়ার স্পেশাল রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক উত্তাপের নতুন কেন্দ্রবিন্দু এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই প্রথম কোনো বড় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লড়াইটি কেবল একটি পদের লড়াই নয়, বরং এটি দুই প্রজন্মের এবং দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের এক জমজমাট দ্বৈরথ। একদিকে রাজপথের লড়াই থেকে উঠে আসা ‘বিপ্লবের মুখ’ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আর অন্যদিকে পারিবারিক ঐতিহ্য এবং আইনি লড়াইয়ে জয়ী ‘ঢাকার সন্তান’ ইশরাক হোসেন। দুই প্রার্থীর প্রোফাইল: বিপ্লব বনাম উত্তরাধিকার ১. আসিফ মাহমুদ: নতুন বাংলাদেশের সংস্কারক জাতীয় নাগরিক পার্টির (এন...

২০২৬ সালে গ্রাফিক ডিজাইন থেকে আয়ের ৫টি সহজ উপায় - GenZ Frontier গাইড

  গ্রাফিক ডিজাইন থেকে আয়ের উপায়: ৫টি গুরুত্বপূর্ণ স্কিল এবং প্ল্যাটফর্ম গাইড। Graphic Design: Gen Z এর জন্য একটি শক্তিশালী High-Income Skill Graphic Design কেন গুরুত্বপূর্ণ বর্তমান ডিজিটাল যুগে মানুষের মনোযোগ খুব দ্রুত পরিবর্তন হয়। মানুষ দীর্ঘ লেখা পড়ার চেয়ে চোখে পড়ার মতো ভিজ্যুয়াল কন্টেন্ট দ্রুত বুঝতে পারে। এখানেই গ্রাফিক ডিজাইনের গুরুত্ব। Graphic design মূলত visual communication , অর্থাৎ ছবি, রঙ, ফন্ট এবং লেআউট ব্যবহার করে একটি বার্তা মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া। ব্যবসা, শিক্ষা, বিনোদন—প্রায় সব ক্ষেত্রেই এখন গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। একটি ভালো ডিজাইন মানুষের মনোযোগ আকর্ষণ করে, ব্র্যান্ডকে আলাদা করে তুলে ধরে এবং দর্শকদের মনে দীর্ঘ সময় ধরে থাকে। এজন্যই বড় বড় কোম্পানি তাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্য দক্ষ গ্রাফিক ডিজাইনার নিয়োগ করে। উদাহরণ: ধরুন আপনি YouTube-এ একটি ভিডিও দেখছেন। একই ধরনের দুইটি ভিডিও আছে, কিন্তু একটি ভিডিওর থাম্বনেইল আকর্ষণীয় এবং অন্যটি সাধারণ। বেশিরভাগ মানুষ সেই ভিডিওটিই ক্লিক করবে যার থাম্বনেইল বেশি আকর্ষণীয়। এই থাম্বনেইলটি তৈরি করে একজন গ্রাফিক ড...